JustPaste.it

বেদনায় সান্ত্বনা সিরিজ (Nusus)

 

 

 

বেদনায় সান্ত্বনা সিরিজ সকল পর্বের লিংক
.
প্রথম পর্ব:
.
দ্বিতীয় পর্ব:
.
তৃতীয় পর্ব:
.
চতুর্থ পর্ব:
.
পঞ্চম পর্ব:
.
ষষ্ঠ পর্ব:
.
সপ্তম পর্ব:
.
অষ্টম পর্ব:
.
নবম পর্ব:
--------------------

 

#বেদনায়_সান্ত্বনা (প্রথম পর্ব)

জীবনের কঠিন দুর্যোগে-মুসিবতে একটি দু‘আ পড়তে পারেন। তাহলে, আল্লাহ সেই সমস্যাটি ভালো কিছু দিয়ে বদলে দেবেন। আজ আমরা সেই দু‘আটি শব্দে শব্দে অর্থ ও উচ্চারণসহ তুলে ধরবো, ইনশাআল্লাহ্।
.
সাহাবিগণের মাঝে আবু সালামাহ ও উম্মু সালামাহ জুটি ছিলো ঈর্ষা করার মতো। দুজন স্বামী-স্ত্রী, একে অপরকে ভীষণ ভালবাসতেন। তাঁদের ভালোবাসা ছিলো রূপকথার মতো। একদিন হঠাৎ আবু সালামাহ্ (রা.) মারা যান। এতে উম্মু সালামাহ (রা.) মানসিকভাবে ভেঙে পড়েন।
.
উম্মু সালামাহ্ (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ‘‘যদি কোনো মুসলিম বিপদগ্রস্ত হয়ে এই বাক্যগুলো বলে, তবে আল্লাহ্ তাকে অবশ্যই উক্ত ক্ষতির পরিবর্তে উত্তম বিষয় দান করবেন।
.
إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ، اَللّٰهُمَّ اْجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ، وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِّنْهَا
.
[ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রা-জি‘উ-ন। আল্লা-হুম্মা’জুরনি ফি মুসি-বাতি, ওয়া আখলিফ লি খাইরাম মিনহা]
দু‘আটির বিশুদ্ধ উচ্চারণ শিখতে ক্লিক করুন: https:// youtu.be/RJcxvC_OHqI
.
অর্থ: নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁর দিকেই আমরা প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ! আপনি আমাকে আমার এই মুসিবতে প্রতিদান দিন। আমাকে এর পরিবর্তে এর চেয়েও উত্তম কিছু দিন।
.
উম্মু সালামাহ্ (রা.) বলেন, ‘আমার স্বামী আবু সালামাহর মৃত্যুর পর আমি চিন্তা করলাম, আবু সালামাহর চেয়ে আর কে ভালো হতে পারে? তারপর আমি এই (উপরে বর্ণিত) কথাগুলো বললাম। তখন আল্লাহ্ আমাকে আবু সালামাহর পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে প্রদান করেন।’ [ইমাম মুসলিম, আস-সহিহ: ২০১১ ও ২০১২]
.
.
দু‘আটির শব্দার্থগুলো জেনে নিই—
.
إِنَّا ইন্না [নিশ্চয়ই আমরা]
لِلّٰهِ লিল্লা-হি [আল্লাহর জন্য]
وَإِنَّا ওয়া ইন্না [এবং আমরা]
إِلَيْهِ ইলাইহি [তাঁর দিকেই]
رَاجِعُوْنَ রা-জি‘উ-ন [প্রত্যাবর্তনকারী]
اَللّٰهُمَّ اْجُرْنِيْ আল্লা-হুম্মা’জুরনি
[হে আল্লাহ! আমাকে বিনিময় দান করুন]
فِيْ ফি [মধ্যে]
مُصِيْبَتِيْ মুসি-বাতি [আমার মুসিবত]
وَأَخْلِفْ ওয়া আখলিফ [এবং বদলা দিন]
لِيْ লি [আমার জন্য]
خَيْرًا খাইরান [উত্তম]
مِّنْهَا মিনহা [তা হতে]
.
.
দু‘আটি সহজে মুখস্থ করতে পারি এভাবে—
.
إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ
.
ইন্না-লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রা-জিউ-ন
[নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁর দিকেই আমরা প্রত্যাবর্তনকারী]
.
اَللّٰهُمَّ اْجُرْنِيْ আল্লা-হুম্মা’জুরনি
[হে আল্লাহ! আপনি আমাকে প্রতিদান দিন]
.
فِي مُصِيْبَتِيْ ফি মুসি-বাতি
[আমার মুসিবতে]
.
وَأَخْلِفْ لِيْ ওয়া আখলিফ লি
[এবং আমার জন্য বদলা দিন]
.
خَيْرًا مِّنْهَا খাইরাম মিনহা
[এর চেয়েও উত্তম কিছু দিয়ে]
.
আম্মাজান উম্মু সালামাহ্ (রা.) দু‘আর পুরস্কার কী চমৎকার পেয়েছেন! এই দু‘আর বরকতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটির জীবনসঙ্গী হয়েছেন। আমরাও যদি পূর্ণ ইয়াকিন (দৃঢ় বিশ্বাস) নিয়ে দু‘আটি পড়ি, তবে আল্লাহ্ আমাদের অপূর্ণতাকে পূর্ণতা দেবেন এবং আমাদের মুসিবতকে উত্তম কিছু দ্বারা বদলে দেবেন, ইনশাআল্লাহ্।
.
হঠাৎ চাকরিটা চলে গেলে; স্ত্রী, সন্তানাদি অথবা কোনো নিকটাত্মীয় মারা গেলে; কাছের বন্ধু/ভাই/বোন দূরে চলে গেলে বা মৃত্যুবরণ করলে কিংবা আকস্মিক কোনো বিপদ এসে চাপলে, আমাদের উচিত এই দু‘আটি বারবার পড়া। বিশেষত নামাজের সিজদায় অথবা সালাম ফেরানোর আগে এবং দু‘আ কবুলের বিভিন্ন সময়ে এটি পড়া উচিত। আশা করা যায়, আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা বেটার কিছু দিয়ে আমাদের সন্তুষ্ট করবেন এবং আমাদের দুঃখ-ভারাক্রান্ত মনকে প্রশান্ত করবেন।
.
--------------------------

 

#বেদনায়_সান্ত্বনা (দ্বিতীয় পর্ব)

বিপদ-মুসিবত ও দুশ্চিন্তার সময় সহজ দুটো দু‘আ করতে পারেন। নবিজির প্রেসক্রিপশনের মাধ্যমে সান্ত্বনা খুঁজে নিতে পারেন।
▬▬▬▬▬▬▬◄❖►▬▬▬▬▬▬▬
❑ ১ নং দু‘আ:
.
আসমা বিনতু উমাইস (রা.) বলেন, আমাকে রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘আমি কি তোমাকে কিছু কথা শেখাবো না, যেগুলো তুমি দুঃখ-কষ্টের সময় পড়বে? (সেগুলো হলো)—
.
اَللّٰهُ اَللّٰهُ ربِّيْ لَا أُشرِكُ بِهٖ شَيْئًا
.
[আল্লাহু আল্লাহু রাব্বি, লা উশরিকু বিহি শাইআ]
.
অর্থ: আল্লাহ! আল্লাহই আমার রব! আমি তাঁর সাথে কোনো কিছু শরিক সাব্যস্ত করি না।’’ [ইমাম আবু দাউদ, আস-সুনান: ১৫২৫; ইমাম আহমাদ, আল-মুসনাদ: ২৭০৮২; শায়খ আলবানি, সহিহুল জামি’: ২৬২৩; হাদিসটি সহিহ]
.
শব্দে শব্দে শিখে নিতে পারেন দু‘আটি—
.
اَللّٰهُ আল্লাহু [আল্লাহ]
اَللّٰهُ আল্লাহু [আল্লাহ]
ربِّيْ রাব্বি [আমার রব]
لَا লা [না]
أُشرِكُ উশরিকু [আমি শরিক করি]
بِهٖ বিহি [তাঁর সাথে]
شَيْئًا শাইআ [কোনো কিছু]
.
এই দু‘আটি যেকোনো সময়েই পড়তে পারেন। এতে শির্ক থেকে বিচ্ছিন্নতার ঘোষণা আছে এবং তাওহিদের (আল্লাহর একত্ববাদের) স্বীকৃতি আছে। দুটোই আল্লাহর কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইস্যু।
.
.
❑ ২ নং দু‘আ (যিকর):
.
উম্মুল মুমিনিন যাইনাব বিনতু জাহশ (রা.) হতে বর্ণিত; তিনি বলেন, একদিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতঙ্কিত অবস্থায় তাঁর কাছে আসেন। তখন তিনি বলতে থাকেন—
.
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ (লা ইলাহা ইল্লাল্লাহ)
.
এরপর তিনি অত্যাচারী সম্প্রদায় ইয়াজুজ-মাজুজের ব্যাপারে সবাইকে সতর্ক করেন। [ইমাম বুখারি, আস-সহিহ: ৩৩৪৬]
.
এমন কোনো মুমিন-মুসলিম নেই, যিনি কালিমা—লা ইলাহা ইল্লাল্লাহ জানেন না। হাদিসে এসেছে, ‘‘সর্বশ্রেষ্ঠ যিকর হলো, লা ইলাহা ইল্লাল্লাহ।’’ [ইমাম তিরমিযি, আস-সুনান: ৩৩৮৩; হাদিসটি হাসান]
.
আমরা যখনই বিপদ-মুসিবতে পতিত হবো, তখনই লা ইলাহা ইল্লাল্লাহ এবং শুরুতে বর্ণিত দু‘আটি খুব বেশি পরিমাণে পড়তে থাকবো, ইনশাআল্লাহ।
.
--------------------------

 

#বেদনায়_সান্ত্বনা (তৃতীয় পর্ব)

আজ একটি সহজ ও ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দু‘আ শিখবো আমরা, ইনশাআল্লাহ।
.
যে নবিগণকে আল্লাহ সবচেয়ে বেশি কষ্টের মুখোমুখি করেছিলেন, তাঁদের মাঝে আইয়ুব (আ.) অন্যতম। চূড়ান্ত পর্যায়ে তিনি একটি দু‘আ করেছিলেন এবং আল্লাহ সেটি কবুল করে তাঁর জীবনকে সহজ করে দেন। শব্দে শব্দে অর্থসহ সেই দু‘আটি শিখে নিতে পারেন।
.
নবি আইয়ুব (আ.) দীর্ঘ দিন, বছরের পর বছর কঠিন রোগ-ব্যাধি, পরিবার থেকে বিচ্ছিন্নতা, সম্পদের বিলুপ্তিসহ বিভিন্ন পরীক্ষায় পতিত হন। তবুও তিনি আল্লাহর কাছে অভিযোগ জানাতে লজ্জা পাচ্ছিলেন। শেষে তিনি কেবল এতটুকু বলে আল্লাহর কাছে দু‘আ করেছেন—
.
(رَبِّ) اَنِّيْ مَسَّنِيَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرَّاحِمِيْنَ
.
[কাছাকাছি উচ্চারণ: (রাব্বি) আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আর‘হামুর র-হিমিন]
দু‘আটি বিশুদ্ধভাবে উচ্চারণ করতে শুনুন:
.
অর্থ: (হে আমার রব!) আমাকে দুঃখ-ক্লেশ (ব্যাধি) স্পর্শ করেছে, আর আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। [সুরা আম্বিয়া, আয়াত: ৮৩]
.
শব্দার্থগুলো শিখে নিতে পারেন—
.
(رَبِّ) রাব্বি [হে আমার রব]
اَنِّيْ আন্নি [নিশ্চয়ই আমি]
مَسَّنِيَ মাসসানিয়া [আমাকে স্পর্শ করেছে]
الضُّرُّ আদ-দুররু [দুঃখ-কষ্ট]
وَاَنْتَ ওয়া আনতা [আর আপনি]
اَرْحَمُ আরহামু [শ্রেষ্ঠ দয়ালু]
الرَّاحِمِيْنَ রাহিমিন [দয়ালুদের]
.
খেয়াল করে দেখুন— তিনি কত বিনয়ের সাথে, লাজুক ভঙ্গিতে দু‘আ করছেন! আমাদের মত তাড়াহুড়া বা হৈ চৈ করেননি।
.
এই দু‘আ প্রসঙ্গে আল্লাহ তা‘আলা বলেন, ‘‘অতঃপর আমি তার (সেই) আহবানে সাড়া দিলাম, তার দুঃখ-কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবরাবর্গ ফিরিয়ে দিলাম। আর তাদের সঙ্গে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে, দয়াবশত; আর এটা ইবাদতকারীদের জন্যে উপদেশস্বরূপ।’’ [সুরা আম্বিয়া, আয়াত: ৮৪]
.
অতএব, বিপদ-আপদে, মুসিবতে আমরাও আল্লাহর নবি আইয়ুব (আ.)-এর বলা বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে দু‘আ করবো, ইনশাআল্লাহ।
.
-------------------------

 

#বেদনায়_সান্ত্বনা (চতুর্থ পর্ব)

দূর্ভাগা হওয়া থেকে বাঁচতে ও জীবনকে নিরাপদ রাখতে একটি দু‘আ শিখে রাখতে পারেন। দু‘আটি শব্দে শব্দে অর্থসহ উপস্থাপন করছি।
.
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও—
.
(اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُ بِكَ) مِنْ جَهْدِ الْبَلاَءِ وَدَرَكِ الشَّقَاءِ وَسُوْءِ الْقَضَاءِ وَشَمَاتَةِ الْاَعْدَاءِ
.
[(আল্লা-হুম্মা ইন্নি আ‘উ-যুবিকা) মিন জাহদিল বালা-অ্, ওয়া দারাকিশ শাক্বা-অ্, ওয়া সু-ইল ক্বাদ্বা-অ্, ওয়া শামা-তাতিল আ‘অ্দা-অ্]
বিশুদ্ধ উচ্চারণে দু‘আটি শিখতে ক্লিক করুন
.
অর্থ: (হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই) কঠিন বালা-মুসিবত, দুর্ভাগ্য, মন্দ ফায়সালা ও (আমার কষ্টে) শত্রুদের উল্লাস করা থেকে। [ইমাম বুখারি, আস-সহিহ: ৬৬১৬]
.
এবার শব্দে শব্দে জেনে নিই—
.
اَللّٰهُمَّ আল্লাহুম্মা (হে আল্লাহ)
اِنِّيْ ইন্নি (নিশ্চয়ই আমি)
اَعُوْذُ আ‘উ-যু (আশ্রয় চাই)
بِكَ বিকা (আপনার কাছে)
مِنْ মিন (হতে)
جَهْدِ জাহদি (কঠিন)
اَلْبَلاَءِ আল বালা-অ্ (বালা-মুসিবত)
وَدَرَكِ ওয়া দারাকি (নাগাল)
اَلشَّقَاءِ আশ শাক্বা-অ্ (দুর্ভাগ্যের)
وَسُوْءِ ওয়া সু-ই (মন্দ)
الْقَضَاءِ আল ক্বাদ্বা-অ্ (ফয়সালা)
وَشَمَاتَةِ ওয়া শামা-তাতি (উল্লাস)
اَلْاَعْدَاءِ আল আ‘অ্দা-অ্ (শত্রুদের)
.
.
.
সহজে মুখস্থ করতে পারি এভাবে—
.
اَللّٰهُمَّ আল্লাহুম্মা (হে আল্লাহ)
.
اِنِّيْ اَعُوْذُ بِكَ ইন্নি আ‘উ-যুবিকা
(আমি তোমার নিকট আশ্রয় চাই)
.
مِنْ جَهْدِ الْبَلاَءِ মিন জাহদিল বালা-অ্
(কঠিন বালা-মুসিবত থেকে)
.
وَدَرَكِ الشَّقَاءِ ওয়া দারাকিশ শাক্বা-অ্
(দুর্ভাগ্যের নাগাল থেকে)
.
وَسُوْءِ الْقَضَاءِ ওয়া সু-ইল ক্বাদ্বা-অ্
(মন্দ ফয়সালা থেকে)
.
وَشَمَاتَةِ الْاَعْدَاءِ
ওয়া শামা-তাতিল আ‘অদা-অ্
[(আমার কষ্টে) শত্রুদের উল্লাস থেকে]
.
.
নিঃসন্দেহে এই দু‘আটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকদিরের কিছু অংশ অপরিবর্তনীয় আর কিছু আছে পরিবর্তনশীল। তাই, এই দু‘আটি পাঠ করার মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি। কারণ দু‘আ ভাগ্যের কিছু বিষয় পরিবর্তন করতে পারে আর স্বয়ং নবিজি এভাবে দু‘আ করেছেন।
.
সালমান (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘‘দুআ ব্যতীত অন্য কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎকাজ ব্যতীত অন্য কোন কিছুই হায়াত বাড়াতে পারে না।’’ [ইমাম তিরমিযি, আস-সুনান: ২১৩৯; হাদিসটি সহিহ]
.
----------------------------

 

#বেদনায়_সান্ত্বনা (পঞ্চম পর্ব)

বড় কোনো বিপদ অথবা কঠিন চ্যালেঞ্জে পড়লে অনবরত আল্লাহর দুটো গুণবাচক নাম জপতে থাকুন; বদর যুদ্ধের কঠিন দিনে নবিজি এমনটি করেছিলেন। এমনকি এগুলো মহান আল্লাহর ইসমে আযমের অন্তর্ভুক্ত।
.
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে ক’টি দিনে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ এবং ভয়াবহ বিপদের সন্মুখীন হয়েছিলেন, তার মধ্যে বদর যুদ্ধের দিনটি অন্যতম। হাদিসে এসেছে—সেদিন তিনি অত্যন্ত বিনয় আর কাতরকণ্ঠে আল্লাহকে ডাকছিলেন আর দু‘আ করছিলেন—
.
‘‘হে আল্লাহ!...যদি এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায়, তবে আজকের দিনের পর থেকে জমিনে আর কখনো তোমার ইবাদত করা হবে না।’’ এমনভাবে তিনি দু‘আ করছিলেন যে, তাঁর কাঁধ হতে চাদর পড়ে গিয়েছিলো। এ দৃশ্য দেখে আবু বকর (রা.) ছুটে এসে চাদর তুলে দিয়ে তাঁকে জড়িয়ে ধরে বললেন, ‘যথেষ্ট হয়েছে হে আল্লাহর রাসুল! আপনার রবের নিকট আপনি চূড়ান্ত প্রার্থনাই করেছেন।’ [ইমাম মুসলিম, আস-সহিহ: ৪৪৮০]
.
সেই কঠিন মুহূর্তে নবিজি আর কী করছিলেন?
.
আলি ইবনু আবি তালিব (রা.) বলেন, ‘বদরের যুদ্ধের দিনে আমি কিছুক্ষণ যুদ্ধ করে এসে দেখি—নবিজি সিজদারত অবস্থায় আছেন আর শুধু বলছেন—
.
(ইয়া ‘হাইয়্যু ইয়া কাইয়্যুম) — يَا حَيُّ يَا قَيُّوْمُ
[অর্থ: হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী]
.
এর বেশি কিছুই বলছেন না।’ এরপর আলি (রা.) আবার যুদ্ধ করতে চলে যান। আবার ফিরে আসেন; এসে দেখেন—নবিজি একই অবস্থায় আছেন। এভাবে কয়েকবার এসে তিনি একই অবস্থায় পেয়েছেন। অতঃপর আল্লাহ তা‘আলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করেন। [ইমাম হাইসামি, মাজমাউয যাওয়াইদ: ১০/১৪৭; ইমাম হাইসামি (রাহ.) বলেন, হাদিসটির সনদ হাসান]
.
যখন পৃথিবীটা সংকীর্ণ মনে হবে, চোখ-মুখ অন্ধকার হয়ে যাবে, তখন খুব বেশি করে ‘ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম’ পড়া উচিত। নবি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর অন্যতম সংকটময় মুহূর্তে এটি পড়েছিলেন, আল্লাহ্ সফলতা দিয়েছিলেন।
.
এছাড়া আমাদের যেকোনো দু‘আর মধ্যে কিছু সময় পরপর এই বাক্য দুটো বারবার বলার অভ্যাস করা উচিত। কারণ, এগুলো ইসমে আযমের অন্তর্ভূক্ত। [ইমাম আবু দাউদ, আস-সুনান: ১৪৯৬; হাদিসটি হাসান]
.
হাফিয ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ) বলেন, ‘দুআ কবুল এবং দুঃখ-কষ্ট থেকে মুক্তির ক্ষেত্রে আল্লাহর ‘‘আল-হাইয়্যুল ক্বাইয়্যুম’’ নামের এক বিশেষ প্রভাব রয়েছে।’ [যাদুল মা‘আদ: ৪/১৮৮]
.
নবিজির খাদেম বিশিষ্ট সাহাবি আনাস ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কোনো বিষয় কষ্টকর (দুঃসহ) মনে হলে তিনি বলতেন—
.
يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ
.
ইয়া ‘হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগিস
দু‘আটির বিশুদ্ধ উচ্চারণ শুনুন:
.
অর্থ: হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী! আমি আপনার রহমতের উসিলায় সাহায্য প্রার্থনা করছি। [ইমাম তিরমিযি, আস-সুনান: ৩৫২৪; হাদিসটি হাসান]
.
-----------------------------

 

#বেদনায়_সান্ত্বনা (ষষ্ঠ পর্ব)

বিপদের সময় নবিজি যে দু‘আটি পড়তেন, আমরা সেটির অর্থ ও উচ্চারণসহ আপনাদের কাছে তুলে ধরবো, ইনশাআল্লাহ।
.
নবিজির চাচাতো ভাই এবং তাঁর অন্যতম খাদেম, সাহাবিগণের মাঝে অন্যতম শ্রেষ্ঠ আলিম আবদুল্লাহ ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, বিপদের সময় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দু‘আ পড়তেন—
.
لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ، لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ، لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ رَبُّ السَّمٰوَاتِ، وَرَبُّ الْأَرْضِ، وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ
.
(লা ইলা-হা ইল্লাল্লা-হুল ‘আযি-মুল ‘হালি-ম, লা ইলা-হা ইল্লাল্লা-হু রব্বুল ‘আরশিল ‘আযি-ম, লা ইলা-হা ইল্লাল্লা-হু রব্বুস সামা-ওয়া-তি ওয়া রব্বুল আরদ্বি, ওয়া রব্বুল ‘আরশিল কারি-ম)
দু‘আটির বিশুদ্ধ উচ্চারণ শিখতে ক্লিক করুন:
.
অর্থ: আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত উপাস্য নেই; তিনি মহান, অত্যন্ত সহনশীল। আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত উপাস্য নেই; তিনি মহান আরশের রব। আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত উপাস্য নেই; তিনি আসমানসমূহের রব, জমিনের রব এবং সম্মানিত আরশের রব। [ইমাম বুখারি, আস-সহিহ: ৬৩৪৬]
.
.
দু‘আটির শব্দার্থগুলো শিখে নিতে পারি—
.
لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ (লা ইলা-হা ইল্লাল্লাহ)
(আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই)
.
الْعَظِيْمُ الْحَلِيْمُ (আল আযি-মুল ‘হালি-ম)
(মহান, অতি সহনশীল-ধৈর্যশীল)
.
لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ (লা ইলা-হা ইল্লাল্লাহ)
(আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই)
.
رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ (রব্বুল ‘আরশিল আযি-ম)
(মহান আরশের রব)
.
لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ (লা ইলা-হা ইল্লাল্লাহ)
(আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই)
.
رَبُّ السَّمٰوَاتِ (রব্বুস সামা-ওয়া-তি)
(আসমানসমূহের রব)
.
وَرَبُّ الْأَرْضِ (ওয়া রব্বুল আরদ্বি)
(জমিনের রব)
.
وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ (ওয়া রব্বুল আরশিল কারি-ম)
(এবং সম্মানিত আরশের রব)
.
আমরা আমাদের কঠিন সময়ে এই দু‘আটির উপর আমল করবো, ইনশাআল্লাহ।
.
-------------------------------

 

#বেদনায়_সান্ত্বনা (সপ্তম পর্ব)

দুর্দশাগ্রস্ত অবস্থায় পড়ার জন্য নবিজি একটি হৃদয়গ্রাহী ভাষার দু‘আ শিখিয়েছেন। আসুন, শব্দে শব্দে অর্থসহ সেই দু‘আটি শিখে নিই।
▬▬▬▬▬▬▬◾▬▬▬▬▬▬▬
রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘দুর্দশাগ্রস্ত ব্যক্তির দু‘আ হলো—
.
اَللّٰهُمَّ رَحْمَتَكَ اَرْجُوْ فَلَا تَكِلْنِيْ اِلٰى نَفْسِيْ طَرْفَةَ عَيْنٍ، وَاَصْلِحْ لِيْ شَاْنِيْ كُلَّهُ لَا اِلٰهَ اِلَّا اَنْتَ
.
[আল্লা-হুম্মা রহমাতাকা আরজু, ফালা তাকিলনি ইলা নাফসি ত্বরফাতা ‘আইন, ওয়া আসলিহ লি শাঅ্নি কুল্লাহ, লা ইলা-হা ইল্লা আনতা]
বিশুদ্ধ উচ্চারণে দু‘আটি শিখুন এই লিংকে:
.
অর্থ: হে আল্লাহ! আমি আপনার রহমত কামনা করছি। এক মুহূর্তের জন্যও আমাকে আমার নিজের উপর ছেড়ে দিয়েন না। আপনি আমার প্রতিটি কাজকে ঠিকঠাক করে দিন। আপনি ব্যতীত কোনো প্রকৃত উপাস্য নেই।’’ [ইমাম আবু দাউদ, আস-সুনান: ৫০৯০; ইমাম বুখারি, আল আদাবুল মুফরাদ: ৭০১; হাদিসটি হাসান]
.
.
এবার শব্দে শব্দে শিখে নেওয়া যাক—
.
اَللّٰهُمَّ আল্লা-হুম্মা [হে আল্লাহ]
رَحْمَتَكَ রহমাতাকা [আপনার রহমত]
اَرْجُوْ আরজু [আমি কামনা করছি]
فَلَا تَكِلْنِيْ ফালা তাকিলনি [আমাকে ছেড়ে দেবেন না]
اِلٰى ইলা [দিকে]
نَفْسِيْ নাফসি [আমার নফস (আত্মা)]
طَرْفَةَ ত্বরফাতা [পলক]
عَيْنٍ ، আইন [চোখ]
وَاَصْلِحْ ওয়া আসলিহ [এবং সংশোধন করে দিন]
لِيْ লি [আমার]
شَاْنِيْ শাঅ্নি [কাজ]
كُلَّهُ কুল্লাহ [প্রতিটি]
لَا লা [নেই]
اِلٰهَ ইলা-হা [উপাস্য]
اِلَّا ইল্লা [ব্যতীত]
اَنْتَ আনতা [আপনি]
.
.
এবার সহজে এভাবে মুখস্থ করা যায়—
.
اَللّٰهُمَّ আল্লা-হুম্মা [হে আল্লাহ]
.
رَحْمَتَكَ اَرْجُوْ রহমাতাকা আরজু
[আপনার রহমত কামনা করছি]
.
فَلَا تَكِلْنِيْ اِلٰى نَفْسِيْ
ফালা তাকিলনি ইলা নাফসি
[আমাকে আমার নিজের উপর ছেড়ে দিয়েন না]
.
طَرْفَةَ عَيْنٍ ত্বরফাতা ‘আইন
[চোখের পলকের (এক মুহূর্তের) জন্যও]
.
وَاَصْلِحْ لِيْ ওয়া আসলিহ লি
[আপনি সংশোধন করে দিন আমার]
.
شَاْنِيْ كُلَّهُ শাঅ্নি কুল্লাহ
[আমার প্রতিটি কাজকে]
.
لَا اِلٰهَ اِلَّا اَنْتَ লা ইলা-হা ইল্লা আনতা
[আপনি ব্যতীত কোনো প্রকৃত উপাস্য নেই]
.
নামাজের সিজদায় এবং সালাম ফেরানোর আগে দু‘আটি পড়তে পারেন। কিংবা দু‘আ কবুলের বিশেষ সময়গুলোতেও পড়তে পারেন। অথবা, দু‘আর আনুষ্ঠানিকতা ছাড়াও মুখে জপতে পারেন।
.
অবশ্যই মনোযোগের সাথে অর্থের দিকে খেয়াল রেখে, নিজের অসহায়ত্ব উপস্থাপন করে দু‘আটি পড়বেন। তাহলে ফায়দা পাবেন, ইনশাআল্লাহ।
.
-------------------------------

 

#বেদনায়_সান্ত্বনা (অষ্টম পর্ব)

মাত্র একটি দু‘আর মাধ্যমে জীবনের প্রায় সব সমস্যা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যায়। দু‘আটি আমরা শব্দে শব্দে অর্থ ও উচ্চারণের অডিওসহ শিখে নিতে পারি।
.
আনাস ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন—
.
اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْبُخْلِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ
.
(আল্লা-হুম্মা ইন্নি আ‘উ-যুবিকা মিনাল হাম্মি ওয়াল ‘হাযান, ওয়াল ‘আজযি ওয়াল কাসাল, ওয়াল জুবনি ওয়াল বুখলি, ওয়া দ্বলা‘ইদ দাইনি, ওয়া গালাবাতির রিজা-ল)
দু‘আটির বিশুদ্ধ উচ্চারণ শিখতে ক্লিক করুন:
.
অর্থ: হে আল্লাহ্‌! আমি আপনার কাছে আশ্রয় চাই—দুশ্চিন্তা ও দুঃখ থেকে; অক্ষমতা ও অলসতা থেকে; ভীরুতা ও কৃপণতা থেকে এবং ঋণের বোঝা ও (আমার উপর) মানুষের প্রভাব-বিস্তার থেকে। [ইমাম বুখারি, আস-সহিহ: ৬৩৬৯]
.
দু‘আটির শব্দার্থগুলো শিখি—
.
اَللّٰهُمَّ আল্লা-হুম্মা (হে আল্লাহ)
اِنِّيْ ইন্নি (নিশ্চয়ই আমি)
اَعُوْذُ আ‘উ-যু (আশ্রয় চাই)
بِكَ বিকা (আপনার কাছে)
مِنَ الْهَمِّ মিনাল হাম্মি (দুশ্চিন্তা থেকে)
وَالْحَزَنِ ওয়াল ‘হাযান (দুঃখ থেকে)
وَالْعَجْزِ ওয়াল ‘আজযি (অক্ষমতা থেকে)
وَالْكَسَلِ ওয়াল কাসালি (অলসতা থেকে)
وَالْجُبْنِ ওয়াল জুবনি (ভীরুতা থেকে)
وَالْبُخْلِ ওয়াল বুখলি (কৃপণতা থেকে)
وَضَلَعِ الدَّيْنِ ওয়া দ্বলা‘ইদ্দাইনি (ঋণের ভার থেকে)
وَغَلَبَةِ الرِّجَالِ ওয়া গালাবাতির রিজাল
(এবং মানুষের প্রভাব-বিস্তার থেকে)
.
.
এবার মুখস্থ করতে পারি এভাবে—
.
اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُ بِكَ
আল্লাহুম্মা ইন্নি আ‘উ-যুবিকা
(হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই)
.
مِنَ الْهَمِّ وَالْحَزَنِ মিনাল হাম্মি ওয়াল ‘হাযান
(দুশ্চিন্তা ও দুঃখ থেকে)
.
وَالْعَجْزِ وَالْكَسَلِ
ওয়াল ‘আজযি ওয়াল কাসাল
(অক্ষমতা ও অলসতা থেকে)
.
وَالْجُبْنِ وَالْبُخْلِ ওয়াল জুবনি ওয়াল বুখলি
(ভীরুতা ও কৃপণতা থেকে)
.
وَضَلَعِ الدَّيْنِ ওয়া দ্বলা‘ইদ দাইনি
(ঋণের বোঝা থেকে)
.
وَغَلَبَةِ الرِّجَالِ ওয়া গালাবাতির রিজাল
(এবং মানুষের প্রভাব-বিস্তার থেকে)
.
-----------------------------

 

#বেদনায়_সান্ত্বনা (নবম পর্ব)

নিরুপায় অবস্থায় ও দুঃখ-কষ্টের সময়ে মুসা (আ.)-এর দু‘আটি দিয়ে দু‘আ করা যায়, যার অর্থ খুবই হৃদয়গ্রাহী। শব্দে শব্দে অর্থসহ দু‘আটি তুলে ধরা হলো।
▬▬▬▬▬▬▬▬✿▬▬▬▬▬▬▬▬
মুসা (আ.) এমন এক সময় এই দু‘আটি করেছিলেন, যখন তিনি ফেরাউনের অত্যাচারে দেশছাড়া হয়ে বিদেশে ফেরারি জীবনযাপন করছেন। পুরো দুনিয়া তাঁর জন্য সংকীর্ণ হয়ে আসছিলো। তখন তিনি দু‘আ করেন—
.
رَبِّ اِنِّيْ لِمَا اَنْزَلْتَ اِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ
.
[রব্বি ইন্নি লিমা আনযালতা ইলাইয়্যা মিন খাইরিন ফাক্বি-র]
বিশুদ্ধ উচ্চারণ জানার জন্য শুনুন এই ক্লিপ:
.
[অর্থ: (হে আমার) রব! আপনি আমার প্রতি যে-কল্যাণই অবতীর্ণ করবেন, আমি তারই ভিখারী (সুরা ক্বাসাস, আয়াত: ২৪)]
.
শব্দার্থগুলো শিখে নিন—
.
رَبِّ [রব্বি] হে আমার রব (প্রতিপালক)
اِنِّيْ [ইন্নি] নিশ্চয়ই আমি
لِمَا [লিমা] যা
اَنْزَلْتَ [আনযালতা] আপনি অবতীর্ণ করবেন
اِلَيَّ [ইলায়্যা] আমার প্রতি
مِنْ [মিন] হতে
خَيْرٍ [খাইরিন] কল্যাণ
فَقِيْرٌ [ফাক্বি-র] ভিখারী
.
সহজে মুখস্থ করতে পারেন এভাবে—
.
رَبِّ اِنِّيْ - রব্বি ইন্নি [হে আমার রব! আমি]
.
لِمَا اَنْزَلْتَ اِلَيَّ - লিমা আনযালতা ইলাইয়্যা
[যা আমার প্রতি অবতীর্ণ করবেন]
.
مِنْ خَيْرٍ فَقِيْرٌ - মিন খাইরিন ফাক্বি-র
[সেই কল্যাণেরই ভিখারী]
.
এই দু‘আটিতে চমৎকার একটি ব্যাপার আছে। মুসা (আ.) خَيْرٍ (কল্যাণ) প্রার্থনা করেছেন। আর ‘খাইর’ বা কল্যাণ শব্দটি অত্যন্ত ব্যাপক। এর দ্বারা রিজিক, কল্যাণকর কাজ, ইবাদত, শক্তি-সামর্থ্য, মাল-সম্পদ, নেককার জীবনসঙ্গী ইত্যাদি সবই অন্তর্ভুক্ত। মুফাসসিরগণ এমনটিই বলেছেন।
.
আল্লাহর অশেষ রহমতে কিছুদিনের মধ্যেই মুসা (আ.)-এর বিবাহের বন্দোবস্ত হয়, থাকার জায়গা হয়, অর্থ-সম্পদের ব্যবস্থা হয় এবং রিযিকের চিন্তাও দূরীভূত হয়। আলিমগণ বিবাহে ইচ্ছুক ব্যক্তিদেরকে এই দু‘আটি অধিক পরিমাণে পড়তে পরামর্শ দিয়ে থাকেন।
.
দু‘আর সময় নিজেকে তুচ্ছ, হীন ও ক্ষুদ্র হিসেবে উপস্থাপন করবেন আর বলতে থাকবেন উপরের দু‘আটি। কারণ প্রকৃতপক্ষে আল্লাহর অনুগ্রহ ব্যতীত আমাদের একটি সেকেন্ডও চলা সম্ভব নয়। নফল নামাজের সিজদায়, সালাম ফেরানোর আগে কিংবা দু‘আ কবুলের বিশেষ সময়গুলো ছাড়াও যেকোনো সময় এটি পড়তে পারেন।
-------------------------

 

#বেদনায়_সান্ত্বনা (দশম পর্ব)

আমরা কোনো বিপদ-আপদ ও দুশ্চিন্তায় পড়লে অর্থের দিকে খেয়াল রেখে একটি দু‘আ বেশি বেশি পড়লে বেশ ভালো লাগবে। দু‘আটি শব্দে শব্দে অর্থ ও উচ্চারণসহ দেওয়া হলো।
.
আনাস (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন—
.
اَللّٰهُمَّ لَا سَهْلَ اِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا وَاَنْتَ تَجْعَلُ الْحَزْنَ اِذَا شِئْتَ سَهْلًا
.
(আল্লা-হুম্মা লা সাহলা ইল্লা মা জা‘আলতাহু সাহলা, ওয়া আনতা তাজ‘আলুল হাযনা ইযা শিঅ্তা সাহলা)
দু‘আটির বিশুদ্ধ উচ্চারণ শিখতে ক্লিক করুন:
.
অর্থ: হে আল্লাহ! আপনি যা সহজ করেন, তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। আর আপনি যখন চান, তখন দুঃখ-দুশ্চিন্তাকে সহজ করে দেন। [ইমাম ইবনু হিব্বান, আস-সহিহ: ২৪২৭; শায়খ আলবানি, সিলসিলা সহিহাহ: ৯৭০; হাদিসটি সহিহ]
.
এবার শব্দে-শব্দে অর্থসহ শিখতে পারি—
.
اَللّٰهُمَّ আল্লা-হুম্মা [হে আল্লাহ]
لَا লা [নয়]
سَهْلَ সাহলা [সহজ]
اِلَّا ইল্লা [ব্যতীত]
مَا جَعَلْتَهُ মা জা‘আলতাহু
[আপনি যেটিকে করেন]
سَهْلًا সাহলা [সহজ]
وَ ওয়া [এবং]
اَنْتَ আনতা [আপনি]
تَجْعَلُ তাজ‘আলু [করেন]
الْحَزْنَ আল-হাযন [দুঃখ-দুশ্চিন্তা]
اِذَا ইযা [যখন]
شِئْتَ শিঅ্তা [আপনি চান]
سَهْلًا সাহলা [সহজ]
.
.
.
সহজে মুখস্থ করতে পারি এভাবে—
.
اَللّٰهُمَّ لَا سَهْلَ আল্লা-হুম্মা লা সাহলা
[হে আল্লাহ! কোনো কিছুই সহজ নয়]
.
اِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا
ইল্লা মা জা‘আলতাহু সাহলা
[আপনি যেটি সহজ করেন, সেটি বাদে]
.
وَاَنْتَ تَجْعَلُ الْحَزْنَ
ওয়া আনতা তাজ‘আলুল হাযনা
[আর আপনি দুঃখ-দুশ্চিন্তাকে করে দেন]
.
اِذَا شِئْتَ سَهْلًا
ইযা শিঅ্তা সাহলা
[সহজ, যখন আপনি চান]
.
ধরুন, কোনো টার্গেটে কাজ করছেন বা বিপদে পড়েছেন। সেখানে আপনার নিকট পর্যাপ্ত উপকরণ নেই, ফলে কাজটি সমাপ্ত করা কঠিন হয়ে গেছে। এমতাবস্থায় নামাজের সিজদায়, সালাম ফেরানোর আগে বা যেকোনো দু‘আর মধ্যে আন্তরিকভাবে এই দু‘আটি অর্থের দিকে লক্ষ রেখে বেশি করে পড়ুন। নিজেকে আল্লাহর সামনে খুবই তুচ্ছ, মিসকিন হিসেবে উপস্থাপন করুন, সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে দু‘আ করুন।
-------------------------

 

#বেদনায়_সান্ত্বনা (একাদশ পর্ব)

বিপদ থেকে উদ্ধারে দু‘আ ইউনুসের আমল পরীক্ষিত। আসুন, এই দু‘আটির বিশেষ কিছু বৈশিষ্ট্য জানি, তাহলে প্রচণ্ড বিশ্বাসের সাথে এর উপর আমল করা যাবে, ইনশাআল্লাহ।
.
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যুন্নুন (ইউনুস আ.) মাছের পেটে দু‘আ করেছিলেন—
.
لَا اِلٰهَ اِلَّا اَنْتَ سُبْحٰنَكَ اِنِّيْ كُنْتُ مِنَ الظّالِمِيْنَ
.
[লা ইলা-হা ইল্লা আনতা সুব‘হা-নাকা ইন্নি কুনতু মিনায যলিমি-ন]
দু‘আটির বিশুদ্ধ উচ্চারণ শিখতে ক্লিক করুন:
.
অর্থ: আপনি ছাড়া কোনো প্রকৃত উপাস্য নেই; আপনি পুতঃপবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত।
.
কোনো মুসলিম যে বিষয়েই এভাবে (আল্লাহকে) ডেকেছে, তিনি তার ডাকে সাড়া দিয়েছেন।’’ [ইমাম তিরমিযি, আস-সুনান: ৩৫০৫; হাদিসটির সনদ সহিহ]
.
দু‘আটি শব্দে শব্দে অর্থসহ শিখুন—
.
لَا লা (নেই)
اِلٰهَ ইলা-হা (কোনো সত্য উপাস্য)
اِلَّا ইল্লা (ব্যতীত)
اَنْتَ আনতা (আপনি)
سُبْحٰنَكَ সুব‘হা-নাকা (আপনি পবিত্র)
اِنِّيْ ইন্নি (নিশ্চয়ই আমি)
كُنْتُ কুনতু (ছিলাম)
مِنَ মিন (হতে)
الظّالِمِيْنَ যলিমি-ন (জালিমদের)
.
◈ আল্লাহর একত্ববাদের দিকে ইউনুস (আ.)-এর দা’ওয়াত তাঁর অবাধ্য সম্প্রদায় গ্রহণ করেনি। তিনি বহু প্রচেষ্টা চালান। এমনকি এক পর্যায়ে তাদেরকে আল্লাহর শাস্তির ভয় দেখান। তারা তখনও ঔদ্ধত্য প্রদর্শন করে। তাই, তিনি একপর্যায়ে রাগান্বিত ও বিরক্ত হয়ে তাদের ছেড়ে চলে যান। কারণ তারা হঠকারিতা দেখিয়ে আল্লাহর আজাবের অপেক্ষায় ছিলো। ইউনুস (আ.) এক্ষেত্রে একটু তাড়াহুড়ো করে ফেলেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসার অপেক্ষা না করেই তাদের ছেড়ে চলে যান। ফলে, আল্লাহ্ অসন্তুষ্ট হয়ে তাঁর উপর কঠিন এক মুসিবত চাপিয়ে দেন। সমুদ্র পারি দেওয়ার সময় বিশাল এক মাছ তাঁকে গিলে ফেলে! কল্পনা করে দেখুন! একজন মানুষের জীবনে এরচেয়ে বড় মুসিবত আর কী হতে পারে? ইউনুস (আ.) হতাশ হননি। নিজের ভুল বুঝতে পেরে নিঃশর্তভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে উপরে বর্ণিত দু‘আটি করেন এবং আল্লাহ তাঁকে এই মহামুসিবত থেকে নাজাত দান করেন।
.
◈ যে দু‘আর মধ্যে প্রথমে আল্লাহর প্রশংসা থাকে এবং যে দু‘আর মধ্যে নিজের অপরাধের স্বীকারোক্তি প্রদান করা হয়, সেটি কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই দু‘আর মধ্যে দুটোই আছে। পাশাপাশি এটাতে আছে আল্লাহর মহানত্বের স্বীকৃতি।
.
◈ ইসমে আযম: হাফিয ইবনু হাজার (রাহিমাহুল্লাহ) তাঁর বিশ্ববিখ্যাত সহিহ বুখারির ব্যাখ্যাগ্রন্থ ‘ফাতহুল বারি’-তে ইসমে আযমের শব্দ ও বাক্যগুলো তুলে ধরেছেন। তার মধ্যে একটি হলো, দু‘আ ইউনুস। আল্লাহর গুণবাচক দুটো নাম ‘আল হাইয়ুল কাইয়ুম’ ইসমে আযমের অন্তর্ভুক্ত। এ ব্যাপারে বিশুদ্ধ হাদিস আছে। আর, দু‘আ ইউনুসে এ দুটো নামই আছে।
.
◈ দু‘আ মানেই ‘আল্লাহ্ আমাকে এই দাও সেই দাও’ এমনই হতে হবে, সেটি জরুরি নয়। অনেক সময় স্রেফ নিজের ভুলটা মন থেকে স্বীকার করাই যথেষ্ট হয়। বিভিন্ন নবির ঘটনাতে এমন অনেক উদাহরণ আছে। দু‘আ ইউনুসেও আমরা তাই দেখলাম।
.
--------------------------

 

#বেদনায়_সান্ত্বনা (দ্বাদশ পর্ব)

দুঃখ-কষ্টের সময় পড়ার জন্য নবিজি আলি (রা.)-কে একটি দু‘আ শিখিয়েছিলেন। আজ আমরা সেটি আলোচনা করবো।
.
আলি (রা.) বলেন, আমার উপর কোনো কষ্ট-মুসিবত আপতিত হলে, সেসময় পড়ার জন্য নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যেন আমি বলি—
.
لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ، سُبْحَانَ اللّٰهِ، وَتَبَارَكَ اللّٰهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ، وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ
.
(লা ইলা-হা ইল্লাল্লা-হুল ‘হালি-মুল কারি-ম, সুব‘হা-নাল্লাহ, ওয়া তাবা-রাকাল্লা-হু রব্বুল ‘আরশিল আযি-ম, ওয়াল ‘হামদুলিল্লা-হি রব্বিল ‘আ-লামি-ন)
দু‘আটির বিশুদ্ধ উচ্চারণ শিখতে ক্লিক করুন:
.
অর্থ: আল্লাহ ছাড়া কোনো প্রকৃত উপাস্য নেই, তিনি সহনশীল, দয়ালু। আল্লাহ পুতঃপবিত্র; আল্লাহ মহিমান্বিত; মহান আরশের রব (অধিপতি)। আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই, যিনি জগৎসমূহের রব (প্রতিপালক)। [ইমাম আহমাদ, আল-মুসনাদ: ৭০১; ইমাম হাকিম, আল-মুসতাদরাক: ১৯১৬; হাদিসটি সহিহ]
.
.
.
দু‘আটি সহজভাবে শিখে নিই—
.
لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ লা ইলা-হা ইল্লাল্লাহ
(আল্লাহ ছাড়া কোনো প্রকৃত উপাস্য নেই)
.
الْحَلِيْمُ الْكَرِيْمُ আল ‘হালি-মুল কারি-ম
(তিনি সহনশীল, দয়ালু)
.
سُبْحَانَ اللّٰهِ সুব‘হা-নাল্লাহ
(আল্লাহ পুতঃপবিত্র)
.
وَتَبَارَكَ اللّٰهُ ওয়া তাবা-রাকাল্লা-হ
(আল্লাহ মহিমান্বিত)
.
رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ রব্বুল ‘আরশিল ‘আযি-ম
(মহান আরশের রব)
.
وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ
ওয়াল ‘হামদু লিল্লা-হি রব্বিল ‘আ-লামি-ন
(আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই, যিনি জগৎসমূহের রব)
.
--------------------------------

 

#বেদনায়_সান্ত্বনা (ত্রয়োদশ পর্ব)

দুঃখ-কষ্ট ও দুশ্চিন্তাকে আনন্দ দ্বারা পরিবর্তন করতে নবিজি আমাদের একটি দু‘আ শিখতে তাগিদ দিয়ে গেছেন। আজ আমরা সেটি অর্থ ও উচ্চারণসহ জানাবো ইনশাআল্লাহ।
.
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যখন কোনো বান্দা দুঃখ-কষ্ট ও দুশ্চিন্তাগ্রস্ত হবে এবং এটি বলবে, আল্লাহ তার দুঃখ দূর করে দেবেন এবং দুশ্চিন্তাকে আনন্দ দ্বারা পরিবর্তন করে দেবেন।’’ সাহাবিগণ বলেন, ‘ইয়া রাসুলাল্লাহ! আমাদের কি এই বাক্যগুলো শেখা উচিত নয়?’ নবিজি বলেন, ‘‘অবশ্যই, যে এগুলোর কথা শুনবে, তারই উচিত এগুলো শিখে নেওয়া।’’
.
اَللّٰهُمَّ اِنِّيْ عَبْدُكَ আল্লা-হুম্মা ইন্নি ‘আবদুক
[হে আল্লাহ! আমি আপনারই বান্দা/দাস]
.
اِبْنُ عَبْدِكَ ইবনু আবদিক
[আপনারই এক বান্দার/দাসের ছেলে]
.
اِبْنُ اَمَتِكَ ইবনু আমাতিক
[আপনারই এক বান্দীর/দাসীর ছেলে]
.
____________________________________
(এটি যখন কোনো নারী পড়বেন, তখন সামান্য একটু পরিবর্তন করে পাঠ করবেন)
.
[তবে, পুরুষ-নারী একইভাবে পড়লেও সমস্যা নেই। কিন্তু উত্তম হলো, এভাবে পড়া]
.
اَللّٰهُمَّ اِنِّيْ اَمَتُكَ আল্লা-হুম্মা ইন্নি আমাতুক
[হে আল্লাহ! আমি আপনারই এক বান্দী/দাসী]
.
بِنْتُ عَبْدِكَ বিনতু ‘আবদিক
[আপনারই এক বান্দার/দাসের মেয়ে]
.
بِنْتُ اَمَتِكَ বিনতু আমাতিক
[আপনারই এক বান্দীর/দাসীর মেয়ে]
____________________________________
(বাকি অংশ সবাই হুবহু একই পড়বেন)
.
نَاصِيَتِيْ بِيَدِكَ না-সিয়াতি বিয়াদিক
[আমার কপাল (নিয়ন্ত্রণ) আপনারই হাতে]
.
مَاضٍ فِيَّ حُكْمُكَ মা-দ্বিন ফিয়্যা হুকমুক
[আমার উপর আপনার নির্দেশই কার্যকর]
.
عَدْلٌ فِيَّ قَضَائُكَ আদলুন ফিয়্যা ক্বাদ্বা-উক
[আমার ব্যাপারে আপনার ফয়সালা-সিদ্ধান্তই আদল (সুবিচারপূর্ণ)]
.
اَسْاَلُكَ بِكُلِّ اِسْمٍ هُوَ لَكَ
.
আসআলুকা বিকুল্লি ইসমিন হুওয়া লাক
[আমি আপনার কাছে প্রার্থনা করি—আপনার প্রতিটি নামের উসিলায়]
.
سَمَّيْتَ بِهٖ نَفْسَكَ সাম্মাইতা বিহি নাফসাক
[যে নাম আপনি নিজের জন্য রেখেছেন]
.
اَوْ اَنْزَلْتَهُ فِيْ كِتَابِكَ
.
আউ আনযালতাহু ফি কিতাবিক
[অথবা (যে বিশেষ নাম) আপনি আপনার কিতাবে অবতীর্ণ করেছেন]
.
اَوْ عَلَّمْتَهُ اَحَدًا مِّنْ خَلْقِكَ
.
আউ ‘আল্লামতাহু আ‘হাদাম মিন খালক্বিক
[কিংবা (যে বিশেষ নাম) আপনি আপনার সৃষ্টজীবের কাউকে শিখিয়েছেন]
.
اَوْ اسْتَاْثَرْتَ بِهٖ فِيْ عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ
.
আউইসতাঅ্সারতা বিহি ফি ‘ইলমিল গাইবি ‘ইনদাক
[অথবা (যে নাম) আপনি নিজের অদৃশ্য-জ্ঞানে নিজের জন্য সংরক্ষণ করে রেখেছেন (সেই নামের উসিলায় আমি প্রার্থনা করছি)]
.
اَنْ تَجْعَلَ الْقُرْآنَ
.
আন তাজ‘আলাল কুরআ-ন
[আপনি কুরআনকে বানিয়ে দিন]
.
رَبِيْعَ قَلْبِيْ রবি-‘আ ক্বালবি
[আমার হৃদয়ের বসন্ত (প্রশান্তি)]
.
وَنُوْرَ صَدْرِيْ ওয়া নু-রা সদরি
[আমার বক্ষের (হৃদয়ের) জ্যোতি]
.
وَجَلَاءَ حُزْنِيْ ওয়া জালা-আ ‘হুযনি
[আমার দুঃখ অপসারণকারী]
.
وَذَهَابَ هَمِّيْ ওয়া যাহা-বা হাম্মি
[এবং আমার দুশ্চিন্তা দূরকারী]
.
[ইমাম আহমাদ, আল-মুসনাদ: ৩৭১২; শায়খ আলবানি, সহিহুত তারগিব: ১৮২২; হাদিসটি সহিহ]
.
বিশুদ্ধ উচ্চারণে এই দু‘আটি শিখতে নিচের লিংকে ক্লিক করুন (সাবটাইটেল+অডিও):
.
আমরা দুঃখ-কষ্ট ও বালা-মুসিবতের সময় এই গুরুত্বপূর্ণ দু‘আটি বেশি বেশি পড়বো। কারণ স্বয়ং নবিজি বলে গেছেন, যে ব্যক্তিই এই দু‘আটির কথা জানবে, তারই উচিত এটি শিখে নেওয়া। অতএব, আমরা নামাজের সিজদায়, সালাম ফেরানোর আগে কিংবা যেকোনো সময় এটি পড়বো, ইনশাআল্লাহ।
.
আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। অবশেষে আমরা আমাদের এই সিরিজটি ১৩ পর্বে সমাপ্ত করতে পেরেছি। ওয়া সল্লাল্লাহু আলান নাবিয়্যি মুহাম্মাদ ওয়া আ-লিহি।
.
---------------------------------

 

 

 

ইসলামিক বই, অডিও-ভিডিও লেকচার সিরিজ সহ গুরুত্বপূর্ণ বিষয়ের লিংকগুলো পাবেন এখানে

>> কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক বইয়ের (৫০০+) pdf লিংক
https://justpaste.it/4ne9o

>> কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক Apps, YouTube Video, Quran Recitation, YouTube channel.
https://justpaste.it/islamicappvideo

>> রবের_কাছে_ফেরার_গল্পগুলো
https://justpaste.it/deen_a_ferar_golpo

>> "বিয়ে, রিজিক লাভ, ডিপ্রেশন থেকে মুক্তি"
https://justpaste.it/5gol5

>> র‍্যান্ড, মডারেট ইসলাম, মডার্নিস্ট মুভমেন্ট
https://justpaste.it/76iwz

>> কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক Apps, YouTube Video, Quran Recitation, YouTube channel.
https://justpaste.it/islamicappvideo

>> ফেসবুক ও ইউটিউবের উপকারী সব পেইজ, গ্রুপ, আইডি এবং চ্যানেলের লিংক
https://justpaste.it/facebook_page_grp_link

>> তাকদির আগে থেকে নির্ধারিত হলে মানুষের বিচার হবে কেন? যাদের কাছে ইসলামের দাওয়াহ পৌঁছেনি তাদের কী হবে?
https://justpaste.it/6q4c3

>> কুরআন এবং আপনি
https://justpaste.it/5dds8

>> কখনও ঝরে যেও না …
https://justpaste.it/3bt22

>> ফজরে আমি উঠতে পারি না
https://justpaste.it/6kjl6

>> এই ১০টি ফজিলতপূর্ণ আমল যা আপনার সারাবছরের_ই দৈনন্দিন রুটিনে থাকা উচিত
https://justpaste.it/9hhk1

>> ইস্তিগফার অপার সম্ভাবনার দ্বার
https://justpaste.it/6ddvr

>> দাম্পত্যজীবন, অজ্ঞতা ও পরিণাম
https://justpaste.it/7u5es

>> বিপদাপদে ধৈর্যধারণ : ফজিলত, অর্জনের উপায় ও করণীয়
https://justpaste.it/8dccj

>> মহান রবের আশ্রয়ে সিরিজের সকল পর্ব
https://justpaste.it/6ttuf

>> স্বার্থক মুনাজাত
https://justpaste.it/1xf0t

>> রাসূলের উপর দরুদ ও সালাম পাঠ-সংক্রান্ত ৭ পর্বের একটি সিরিজ
https://justpaste.it/4hhtd

>> তাহাজ্জুদ সিরিজ
https://justpaste.it/4ja0n

>> মহিমান্বিত কুরআন সিরিজের সকল পর্ব
https://justpaste.it/3dxi7

>> ধ্বংসাত্মক দৃষ্টি (বদ নজর সিরিজের সকল পর্ব)
https://justpaste.it/7056k

>> বিশুদ্ধ ঈমান সিরিজ
https://justpaste.it/7fh32

>> ইমান ভঙ্গের ১০ কারণ
https://justpaste.it/9icuq

>> দুশ্চিন্তা ও ডিপ্রেশন থেকে মুক্তির ১০ আমল
https://justpaste.it/8gmtk

>> পর্দায় প্রত্যাবতন: পর্দায় ফেরার গল্প
https://justpaste.it/3lqzf

>> নফসের জিহাদ -শায়খ আহমাদ মুসা জিবরীল (হাফিজাহুল্লাহ)
https://justpaste.it/8vnly

>> রাসূলুল্লাহ (সঃ) এর সকাল-সন্ধ্যার দু'আ ও যিকর
https://justpaste.it/sokalsondharjikir

>> সালাফদের আত্মশুদ্ধিমূলক বাণী
https://justpaste.it/9e6qh

>> সন্তান লাভের ৭ টি গুরুত্বপূর্ণ আমল
https://justpaste.it/9hth5

>> Rain Drops, Baseera, Hunafa, Mubashshireen Media ও Ummah Network থেকে প্রকাশিত গুরুত্বপূর্ণ সিরিজগুলোর (তাওহীদ সিরিজ, আকিদা সিরিজ, তাহাজ্জুদ, সালাত, আল্লাহর গুণবাচক নামসমূহ নিয়ে আলোচনা, ধূলিমলিন উপহার রামাদান, আলোর পথে যাত্রা, পরকালের পথে যাত্রা, শ্রেষ্ঠ মানুষেরা(নবীদের জীবনী), জীবন-মৃত্যু-জীবন, সীরাহ(রাসূলুল্লাহ (সাঃ) এর জীবনী), কুরআনের কথা, কোরআনের বিভিন্ন সূরার তাফসীর, আমি তাওবা করতে চাই কিন্তু, সাহাবীদের ঈমানদীপ্ত জীবনী, বোনদের প্রতি উপদেশ) অডিও ডাউনলোড লিংক
https://justpaste.it/4kes1

>> পাপ থেকে বাঁচার ১০ উপায়: যা সকল মুসলিমের জানা আবশ্যক
https://justpaste.it/3ob7j

>> রমজানের প্রস্তুতি : মুমিনের পথ ও পাথেয়
https://justpaste.it/5tziy

>> কাফির ও ইসলামের শত্রুদের মৃত্যু বা বিপদে আনন্দ প্রকাশ
https://justpaste.it/6ksvm

>> মহিমান্বিত রজনী (লাইলাতুল কদর) সিরিজ, লাইলাতুল কদরের জন্য ১২ টি সহজ আমল এবং ইতিকাফের গুরুত্ব, ফজিলত, উদ্দেশ্য, আমল।
https://justpaste.it/1q3bs

>> বিশেষ নফল নামাজ সিরিজ (ইশরাক, দোহা, চাশত, আওয়াবিন, যাওয়াল, সালাতুল হাজত, সালাতুত তাসবিহ, সালাতুল ইস্তিখারা, তাহিয়্যাতুল অজু, সালাতুত তাহাজ্জুদ, তাহিয়্যাতুল মাসজিদ, সালাতুত তাওবাহ, সালাতুল কুসুফ)
https://justpaste.it/9n0kf

>> হাদিসের শিক্ষা সিরিজ
https://justpaste.it/4fywd

>> ইস্তিখারা সিরিজ
https://justpaste.it/2i736

>> আমাদের নবীজি (সাঃ) সিরিজ
https://justpaste.it/4c1tt

>> Words With Nusus সিরিজ
https://justpaste.it/6h968

>> বছরের শ্রেষ্ঠ দশ দিন (জিলহজ মাসের প্রথম দশ দিন)
https://justpaste.it/1s2vv

>> আশুরা দিবস : বাস্তবতা, পালনীয় ও বর্জনীয়
https://justpaste.it/3kn8w

>> ইসলামিক বই, অডিও-ভিডিও লেকচার সিরিজ সহ গুরুত্বপূর্ণ বিষয়ের লিংকগুলো পাবেন এখানে। সবগুলো বিষয়ের লিংক এক জায়গায় রাখা হয়েছে। এই লিংকটা শেয়ার করতে পারেন।
https://justpaste.it/48f6m

>> বিবাহের কিছু আমল ও দু‘আ এবং সুখী দাম্পত্যজীবনের জন্য ১০টি করণীয়, স্বামী ও স্ত্রীকে বশ করে রাখার টোটকা
https://justpaste.it/58k7y

>> দুআ সম্পর্কিত গুরুত্বপূর্ণ লেখাসমূহ, দুআ কবুলের সময় শর্তাবলী ও আদবসমূহ, দুআ কবুলের গল্পগুলো
https://justpaste.it/7ttq6

>> কুরআন কারীম নিয়ে আতীক উল্লাহ হুজুরের অসাধারন কিছু কথা ও উপদেশ
https://justpaste.it/8abde

>> সন্দেহ সংশয় নিরসন সিরিজ
https://justpaste.it/751n9

>> হারাম সম্পর্ক, অবৈধ প্রেম, যেনা-ব্যভিচার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব
https://justpaste.it/8v591

>> Telegram Channel Link-

https://t.me/islamicBooks500

>> বেদনায় সান্ত্বনা সিরিজ (Nusus)
https://justpaste.it/4o94z

>> ভালো কিছুর সন্ধান সিরিজ (Nusus)
https://justpaste.it/4yw8l