JustPaste.it

Words With Nusus সিরিজ

 

 

আল্লাহর রহমতে নতুন এই সিরিজটি শুরু হলো। এই সিরিজের প্রতিটি পোস্টের প্রথমে পূর্বসূরি কোনো নেককার ব্যক্তির একটি উক্তি থাকবে। এরপর কুরআন সুন্নাহর দলিলের আলোকে সেই উক্তিটির ব্যাখ্যা/সত্যায়ন করা হবে, ইনশাআল্লাহ। কুরআন-হাদিসের মূল টেক্সটকে নস বলা হয় আর নস শব্দের বহুবচন নুসুস।

 

Words With Nusus সিরিজের সকল পর্বের লিংক:

.
পর্ব: ০১
.
পর্ব: ০২
.

 

#WordsWithNusus (পর্ব: ০১)

 

‘তুমি তোমার আমলের আধিক্যের উপর নির্ভর করো না। কেননা তুমি তো জান না, তোমার সেই আমলগুলো কবুল করা হয়েছে কীনা। আর তোমার গুনাহর ব্যাপারেও নিশ্চিন্ত হয়ে যেও না। কেননা, তুমি তো জান না যে, সেগুলো মাফ করা হয়েছে কীনা।’
—আবদুল্লাহ ইবনু আউন (রাহিমাহুল্লাহ)
[ইবনু রজব, জামিউল উলুম ওয়াল হিকাম: ২/৫২২]
.
◉ শুধু আমলের উপর নির্ভর করা ভুল:
.
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘কোন ব্যক্তিকেই তার নিজের আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না।’’ সাহাবিগণ বললেন, ‘হে আল্লাহর রাসুল! আপনিও নন?’ তিনি বললেন, ‘‘না, আমিও নই—যদি আল্লাহ আমাকে (তাঁর) মহানুভবতা ও রহমত দিয়ে আবৃত করে না নেন।’’ [বুখারি, আস-সহিহ: ৬৪৬৩; মুসলিম, আস-সহিহ: ২৮১৬; আহমাদ, আল-মুসনাদ: ১০২৫৬]
.
তার মানে এই নয় যে, আমরা আমল করবো না বা আমলের কোনো মূল্য নেই। আল্লাহ তা‘আলা কুরআনুল কারিমে বলেছেন, ‘‘অতঃপর, কেউ যদি মুমিন অবস্থায় নেক আমল করে, তবে তার কর্ম-প্রচেষ্টা অস্বীকার করা হবে না; নিশ্চয়ই আমি তা লিখে রাখি।’’ [সুরা আম্বিয়া, আয়াত: ৯৪]
.
সুতরাং, আমল করতেই হবে। তবে, বিশ্বাস রাখতে হবে, জান্নাতে যাওয়ার জন্য নিজের আমল যথেষ্ট নয়। একমাত্র আল্লাহর রহমতেই জান্নাতে যাওয়া যাবে।
.
তাছাড়া, আমল কবুলের জন্য ইখলাস জরুরি। ইখলাস না থাকলে আমল কবুল হয় না। ইখলাস মানে, শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই আমল করা। [নাসায়ি, আস-সুনান: ৩১৪০; বিশুদ্ধ হাদিস]
.
◉ গুনাহের ব্যাপারে ভীত থাকা জরুরি:
.
আয়িশাহ (রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত; তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেছেন, ‘‘হে আয়িশাহ! ক্ষুদ্র গুনাহ থেকেও সাবধান থেকো। কারণ সেগুলোর জন্যও আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে।’’ [ইবনু মাজাহ, আস-সুনান: ৪২৪৩; আলবানি, সিলসিলা সহিহাহ: ৫১৩; হাদিসটি সহিহ]
.
মানুষ মাত্রই ভুল করে। আল্লাহ তা‘আলা সেই ভুলের ইরেজার বানিয়েছেন তাওবাহকে। তিনি বলেন, ‘‘আর, যখন তারা কোনো অন্যায় কাজ করে কিংবা (গুনাহ করার মাধ্যমে) নিজেদের উপর জুলুম করে, আল্লাহকে স্মরণ করে, অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা চায় (তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন)। আর, আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে? তারা যা করেছে, জেনে শুনে তা তারা বার বার করে না।’’ [সুরা আলে ‘ইমরান, আয়াত: ১৩৫]
.
---------------------------------

 

#WordsWithNusus (পর্ব: ০২)

 

‘তিনটি বিষয় আল্লাহর নিকট সর্বাধিক পছন্দনীয়: প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেওয়া; সচ্ছলতার মাঝেও মধ্যমপন্থা অবলম্বন করা এবং আল্লাহর বান্দাদের প্রতি কোমলতা প্রদর্শন করা।’
—উমার ইবনু আবদিল আযিয (রাহ.)
[সামারকান্দি, তাম্বিহুল গাফিলিন, পৃষ্ঠা: ৩৮৭]
.
◉ ক্ষমা করার সুমহান মর্যাদা:
.
আল্লাহ তা‘আলা বলেন, ‘‘আর মন্দের প্রতিফল অনুরূপ মন্দ; অতঃপর, যে ক্ষমা করে দেয় ও আপস-নিষ্পত্তি করে, তার পুরস্কার আল্লাহর কাছে আছে। নিশ্চয়ই তিনি জালিমদের পছন্দ করেন না।’’ [সুরা আশ শুরা, আয়াত: ৪০]
.
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘বান্দা ক্ষমা করলে, আল্লাহ্ তার সম্মান বাড়িয়ে দেন আর কেউ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বিনয়-নম্রতা দেখালে, আল্লাহ তাকে উঁচু মর্যাদা দেন।’’ [মুসলিম, আস-সহিহ: ২৫৮৮]
.
◉ মধ্যমপন্থা অবলম্বন করার নির্দেশনা:
.
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘তোমরা আমলে মধ্যমপন্থা অবলম্বন করো; বাড়াবাড়ি করো না। সকাল-সন্ধ্যায় (ইবাদতের জন্য) বের হয়ে পড়ো এবং রাতের কিছু অংশেও। তোমরা অবশ্যই পরিমিতি রক্ষা করো। তাহলে গন্তব্যে পৌঁছাতে পারবে।’’ [বুখারি, আস-সহিহ: ৬৪৬৩]
.
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন, ‘‘যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে, যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল; আর আল্লাহ অনুগ্রহকারীদের ভালবাসেন।’’ [সুরা আলে ইমরান, আয়াত: ১৩৪]
.
◉ মানুষের প্রতি কোমল হওয়ার ফজিলত:
.
আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘আল্লাহ তাআলা কোমল; তিনি প্রত্যেকটি ব্যাপারে কোমলতা ও নম্রতা ভালবাসেন।’’ [বুখারি, আস-সহিহ: ৬৯২৭; মুসলিম, আস-সহিহ: ২১৬৫]
.
----------------------------------

 

#WordsWithNusus (পর্ব: ০৩)

 

‘মর্যাদা রয়েছে বিনয়ের মধ্যে, সম্মান রয়েছে তাক্বওয়ার মধ্যে এবং স্বাধীনতা রয়েছে অল্পেতুষ্টির মধ্যে।’
—ইবরাহিম বিন শাইবান (রাহিমাহুল্লাহ্)
(ইবনুল কায়্যিম, মাদারিজুস সালিকিন: ২/৩৩০)
.
◉ বিনয়ের মাঝে সম্মান:
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘কেউ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বিনয়-নম্রতা দেখালে, আল্লাহ তাকে উঁচু মর্যাদা দেন।’’ [মুসলিম, আস-সহিহ: ২৫৮৮]
.
◉ তাক্বওয়ার মর্যাদা সর্বোচ্চ:
কুরআনুল কারিমে আল্লাহ্ তা‘আলা ইরশাদ করেন, ‘‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর নিকট অধিক সম্মানিত, যে তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহভীরু-মুত্তাকি।’’ [সুরা হুজুরাত, আয়াত: ১৩]
.
তাক্বওয়া বা আল্লাহভীতির মাধ্যমে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হওয়া সবার জন্যই আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহর প্রিয় হওয়ার জন্য দুনিয়াবি কোনো যোগ্যতার প্রয়োজন নেই।
.
◉ অল্পেতুষ্টির জীবন প্রশান্তিময়:
নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘সম্পদের প্রাচুর্য (প্রকৃত) সচ্ছলতা নয়; (প্রকৃত) সচ্ছলতা হলো, (অন্যের সম্পদের প্রতি) হৃদয় নির্মোহ থাকা।’’ [বুখারি, আস-সহিহ: ৬৪৪৬; মুসলিম, আস-সহিহ: ১২০]
.
উবাইদুল্লাহ বিন মিহসান (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজ ঘরে অথবা গোষ্ঠীর মধ্যে নিরাপদে ও সুস্থ শরীরে সকাল করেছে এবং তার কাছে প্রতি দিনের খাবার আছে, তাকে যেন পার্থিব সমস্ত সম্পদ দান করা হয়েছে।” [তিরমিযি, আস-সুনান: ২৩৪৬; ইবনু মাজাহ, আস-সুনান: ৪১৪১; হাদিসটি সহিহ]
.
----------------------------

 

#WordsWithNusus (পর্ব: ০৪)

 

‘তিনটি গুণ তোমাকে তোমার ভাইয়ের ভালোবাসা পাইয়ে দেবে: যখন তার সাথে সাক্ষাৎ হবে, তাকে সালাম দেবে; বৈঠকে তার জন্য জায়গা প্রশস্ত করে দেবে এবং তোমার কাছে তার যে নামটি সবচেয়ে প্রিয়, সেটি ধরে তাকে ডাক দেবে।’
—উমার ইবনুল খাত্ত্বাব (রাদিয়াল্লাহু আনহু)
[ইবনু কুদামাহ আল-মাকদিসি, মুখতাসার মিনহাজুল কাসিদিন, পৃষ্ঠা: ১০২]
.
(দেখা হলে সালাম দেওয়া)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, যে পর্যন্ত না ঈমান আনবে; আর তোমরা ততক্ষণ মুমিন হবে না, যে পর্যন্ত না একে অন্যকে ভালোবাসবে। আমি কি এমন একটি বিষয়ের কথা তোমাদের বলবো না, যখন তা আমল করবে, তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে? (সেটি হলো) তোমরা নিজেদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন করো।’’ [মুসলিম, আস-সহিহ: ৫৪]
.
(মাজলিসে বা বৈঠকে জায়গা করে দেওয়া)
আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন, ‘‘হে ঈমানদারগণ! তোমাদের যখন বলা হয় যে, মজলিসে স্থান প্রশস্ত করে দাও, তখন তোমরা স্থান করে দিয়ো, আল্লাহ তোমাদের জন্য (জান্নাতের স্থান) প্রশস্ত করে দেবেন।’’ [সুরা মুজাদালাহ, আয়াত: ১১]
.
স্থান প্রশস্ত করে দেওয়া মানে, নতুন কেউ আসলে তার জন্য বসার জায়গা করে দেওয়া।
.
(প্রিয় নাম ধরে ডাকা)
আয়িশা (রা.)-কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে কখনও ‘আয়েশ’ নামে ডাকতেন। [বুখারি, আস-সহিহ: ৩২১৭; মুসলিম, আস-সহিহ: ২৪৪৭]
.
স্বভাবতই মানুষ নিজেদের নাম ধরে ডাকা খুব পছন্দ করে। আর যখন কেউ তাকে অধিকতর সুন্দর নামে ডাকে, তখন অত্যন্ত খুশি হয়।
.
----------------------------

 

#WordsWithNusus (পর্ব: ০৫)

 

‘আমল ব্যতীত কোনো কথা সঠিক হয় না। নিয়ত ব্যতীত কোনো কথা ও আমল সঠিক হয় না। আর কোনো কথা, আমল ও নিয়ত সঠিক হয় না, যতক্ষণ না তা (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) সুন্নাহ অনুযায়ী হয়।’
—সুফিয়ান আস সাওরি (রাহিমাহুল্লাহ)
[ইবনুল জাওযি, তালবিসু ইবলিস, পৃষ্ঠা: ১১]
.
◉ কথা অনুযায়ী আমল করা জরুরি।
.
আনাস (রা.) থেকে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি মি’রাজের রাতে এমন একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করেছি, যারা আগুনের কাঁচি দ্বারা নিজেদের ঠোঁট কাটছিলো। আমি জিজ্ঞাসা করলাম, ‘হে জিবরিল! ওরা কারা?’ তিনি বললেন, ‘ওরা আপনার উম্মতের বক্তা, যারা মানুষকে সৎকাজের নির্দেশ দিতো, কিন্তু নিজেদের (আমলের কথা) ভুলে যেতো, অথচ ওরা কিতাব (কুরআন) অধ্যয়ন করতো, তবে কি ওরা বুঝতো না’।” [আহমাদ, আল-মুসনাদ: ১২২১১; আলবানি, সহিহুত তারগিব: ১২৫; হাদিসটি সহিহ]
.
কুরআনেও আল্লাহ এ বিষয়ে অসন্তোষ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘‘হে মুমিনগণ! তোমরা যা করো না, তা কেনো বলো? এটা আল্লাহর নিকট খুবই অসন্তোষজনক যে, তোমরা এমন কথা বলো, যা তোমরা করো না।’’ [সুরা আস সফ, আয়াত: ২-৩]
.
তবে, নিজে আমলে না থেকে কাউকে ভালো কাজের উপদেশ দেওয়া নাজায়েজ নয়। যদি আমলে উঠার প্র্যাকটিসে থাকে বা শীঘ্রই সেই আমলটি করার দৃঢ় ইচ্ছা থাকে, তবে এ ব্যাপারে কাউকে উপদেশ দিতে সমস্যা নেই।
.
◉ নিয়ত ছাড়া কথা ও আমল সঠিক হয় না।
.
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘আমলসমূহ নিয়ত অনুসারে হয়ে থাকে। আর মানুষ তাই পায়, যা সে নিয়ত করে।’’ [বুখারি, আস-সহিহ: ০১]
.
◉ রাসুলের পদ্ধতি ছাড়া সব বাতিল।
.
আয়িশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যে ব্যক্তি এমন আমল করলো, যাতে আমাদের কোনো নির্দেশনা নেই, তা পরিত্যাজ্য।’’ [মুসলিম, আস-সহিহ: ১৭১৮]
.
--------------------------------

©Tasbeeh
Page link- https://www.facebook.com/TasbeehZikr/

.

©Nusus
Page link- https://www.facebook.com/FromNusus

--------------------------------------------------

 

>> কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক বইয়ের (৪০০+) pdf লিংক
https://justpaste.it/4ne9o

>> কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক Apps, YouTube Video, Quran Recitation, YouTube channel.
https://justpaste.it/islamicappvideo

>> রবের_কাছে_ফেরার_গল্পগুলো
https://justpaste.it/deen_a_ferar_golpo

>> "বিয়ে, রিজিক লাভ, ডিপ্রেশন থেকে মুক্তি"
https://justpaste.it/5gol5

>> র‍্যান্ড, মডারেট ইসলাম, মডার্নিস্ট মুভমেন্ট
https://justpaste.it/76iwz

>> কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক Apps, YouTube Video, Quran Recitation, YouTube channel.
https://justpaste.it/islamicappvideo

>> ফেসবুক ও ইউটিউবের উপকারী সব পেইজ, গ্রুপ, আইডি এবং চ্যানেলের লিংক
https://justpaste.it/facebook_page_grp_link

>> তাকদির আগে থেকে নির্ধারিত হলে মানুষের বিচার হবে কেন? যাদের কাছে ইসলামের দাওয়াহ পৌঁছেনি তাদের কী হবে?
https://justpaste.it/6q4c3

>> কুরআন এবং আপনি
https://justpaste.it/5dds8

>> কখনও ঝরে যেও না …
https://justpaste.it/3bt22

>> ফজরে আমি উঠতে পারি না
https://justpaste.it/6kjl6

>> এই ১০টি ফজিলতপূর্ণ আমল যা আপনার সারাবছরের_ই দৈনন্দিন রুটিনে থাকা উচিত
https://justpaste.it/9hhk1

>> ইস্তিগফার অপার সম্ভাবনার দ্বার
https://justpaste.it/6ddvr

>> দাম্পত্যজীবন, অজ্ঞতা ও পরিণাম
https://justpaste.it/7u5es

>> বিপদাপদে ধৈর্যধারণ : ফজিলত, অর্জনের উপায় ও করণীয়
https://justpaste.it/8dccj

>> মহান রবের আশ্রয়ে সিরিজের সকল পর্ব
https://justpaste.it/6ttuf

>> স্বার্থক মুনাজাত
https://justpaste.it/1xf0t

>> রাসূলের উপর দরুদ ও সালাম পাঠ-সংক্রান্ত ৭ পর্বের একটি সিরিজ
https://justpaste.it/4hhtd

>> তাহাজ্জুদ সিরিজ
https://justpaste.it/4ja0n

>> মহিমান্বিত কুরআন সিরিজের সকল পর্ব
https://justpaste.it/3dxi7

>> ধ্বংসাত্মক দৃষ্টি (বদ নজর সিরিজের সকল পর্ব)
https://justpaste.it/7056k

>> বিশুদ্ধ ঈমান সিরিজ
https://justpaste.it/7fh32

>> ইমান ভঙ্গের ১০ কারণ
https://justpaste.it/9icuq

>> দুশ্চিন্তা ও ডিপ্রেশন থেকে মুক্তির ১০ আমল
https://justpaste.it/8gmtk

>> পর্দায় প্রত্যাবতন: পর্দায় ফেরার গল্প
https://justpaste.it/3lqzf

>> নফসের জিহাদ -শায়খ আহমাদ মুসা জিবরীল (হাফিজাহুল্লাহ)
https://justpaste.it/8vnly

>> রাসূলুল্লাহ (সঃ) এর সকাল-সন্ধ্যার দু'আ ও যিকর
https://justpaste.it/sokalsondharjikir

>> সালাফদের আত্মশুদ্ধিমূলক বাণী
https://justpaste.it/9e6qh

>> সন্তান লাভের ৭ টি গুরুত্বপূর্ণ আমল
https://justpaste.it/9hth5

>> Rain Drops, Baseera, Hunafa, Mubashshireen Media ও Ummah Network থেকে প্রকাশিত গুরুত্বপূর্ণ সিরিজগুলোর (তাওহীদ সিরিজ, আকিদা সিরিজ, তাহাজ্জুদ, সালাত, আল্লাহর গুণবাচক নামসমূহ নিয়ে আলোচনা, ধূলিমলিন উপহার রামাদান, আলোর পথে যাত্রা, পরকালের পথে যাত্রা, শ্রেষ্ঠ মানুষেরা(নবীদের জীবনী), জীবন-মৃত্যু-জীবন, সীরাহ(রাসূলুল্লাহ (সাঃ) এর জীবনী), কুরআনের কথা, কোরআনের বিভিন্ন সূরার তাফসীর, আমি তাওবা করতে চাই কিন্তু, সাহাবীদের ঈমানদীপ্ত জীবনী, বোনদের প্রতি উপদেশ) অডিও ডাউনলোড লিংক
https://justpaste.it/4kes1

>> পাপ থেকে বাঁচার ১০ উপায়: যা সকল মুসলিমের জানা আবশ্যক
https://justpaste.it/3ob7j

>> রমজানের প্রস্তুতি : মুমিনের পথ ও পাথেয়
https://justpaste.it/5tziy

>> কাফির ও ইসলামের শত্রুদের মৃত্যু বা বিপদে আনন্দ প্রকাশ
https://justpaste.it/6ksvm

>> মহিমান্বিত রজনী (লাইলাতুল কদর) সিরিজ, লাইলাতুল কদরের জন্য ১২ টি সহজ আমল এবং ইতিকাফের গুরুত্ব, ফজিলত, উদ্দেশ্য, আমল।
https://justpaste.it/1q3bs

>> বিশেষ নফল নামাজ সিরিজ (ইশরাক, দোহা, চাশত, আওয়াবিন, যাওয়াল, সালাতুল হাজত, সালাতুত তাসবিহ)
https://justpaste.it/9n0kf

>> হাদিসের শিক্ষা সিরিজ
https://justpaste.it/4fywd

>> ইস্তিখারা সিরিজ
https://justpaste.it/2i736

>> আমাদের নবীজি (সাঃ) সিরিজ
https://justpaste.it/4c1tt

>> Words With Nusus সিরিজ
https://justpaste.it/6h968

>> বছরের শ্রেষ্ঠ দশ দিন (জিলহজ মাসের প্রথম দশ দিন)
https://justpaste.it/1s2vv

>> আশুরা দিবস : বাস্তবতা, পালনীয় ও বর্জনীয়
https://justpaste.it/3kn8w

>> বিবাহের কিছু আমল ও দু‘আ এবং সুখী দাম্পত্যজীবনের জন্য ১০টি করণীয়, স্ত্রীকে বশ করে রাখার টোটকা
https://justpaste.it/58k7y

>> দুআ সম্পর্কিত গুরুত্বপূর্ণ লেখাসমূহ, দুআ কবুলের সময় শর্তাবলী ও আদবসমূহ, দুআ কবুলের গল্পগুলো
https://justpaste.it/7ttq6

>> কুরআন কারীম নিয়ে আতিক উল্লাহ হুজুরের অসাধারন কিছু কথা ও উপদেশ
https://justpaste.it/8abde

.

>> ইসলামিক বই, অডিও-ভিডিও লেকচার সিরিজ সহ গুরুত্বপূর্ণ বিষয়ের লিংকগুলো পাবেন এখানে। সবগুলো বিষয়ের লিংক এক জায়গায় রাখা হয়েছে। এই লিংকটা শেয়ার করতে পারেন। 
https://justpaste.it/48f6m